এইচ.এম.এরশাদ: ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করাহয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস অভিযান চালিয়ে তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মোঃ হারুন (৫৫)কে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। অর্থদন্ডে দন্ডিত হওয়া হারুন ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের সুলতান আহমেদের ছেলে।
অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে তেতুলিয়া নদী থেকে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!