মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। ঢাকা ১৮ আসনের আওতাধীন দক্ষিণখানের জয়নাল মার্কেট এলাকায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মার্কেটের ভাড়ার টাকা কার কার পকেটে যায় তা নিয়ে রয়েছে ব্যাপক গুঞ্জন। মূলত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ছিলেন নোয়াখালীর বাসিন্দা। ৬০ এর দশকে তিনি জয়নাল মার্কেট এসে স্থানীয় এক ব্যক্তির কন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখন থেকেই তিনি জয়নাল মার্কেট এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তারই বাড়ীর সামনে রেল লাইনের কিছু খাস জমি রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তিনি লিজ আনেন। প্রথমদিকে জায়গা গুলি যদিও কৃষি কাজে ব্যবহার করা হয়। পরবর্তীতে সেখানে গড়ে ওঠে ছোট ছোট কিছু দোকানপাট। মুক্তিযোদ্ধা আব্দুল কাদের জীবিত থাকা অবস্থায় সেখান থেকে কিছু টাকা আয় হলে তা দিয়ে তিনি চলতেন। তার মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ কিরন মিয়া দোকানগুলো দেখভাল করতেন।কিরণ মিয়ার অকাল মৃত্যুতে তারই ছোট ভাই মিলন দায়িত্বটা পালন করতেন। মিলন আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় ৫ ই আগস্ট এর পর থেকে উক্ত মার্কেটে দোকানপাটের ভাড়া একের পর এক হাত বদল হতে থাকে। এলাকাবাসীর ভাষ্যমতে অত্র মার্কেটের দোকানের ভাড়া বিএনপি'র কিছু নেতাকর্মী সহ জুলাই আন্দোলনের সদস্যদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় গাড়ির ওয়াকসপ, ফলের দোকান, মাংসের দোকান, চায়ের দোকান সহ মোট ২৩ টি দোকান রয়েছে। প্রতিমাসে এই দোকানগুলো থেকে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া উঠে বলে জানা যায়। দোকানদারদের সাথে কথা বললে তারা কাকে ভাড়া দেন এ ব্যাপারে কোন সঠিক উত্তর পাওয়া যায়নি। এই মোটা অংকের টাকা গুলো কার কার পকেটে যাচ্ছে এ নিয়ে এলাকায় গুঞ্জন এর শেষ নেই। ওই মার্কেটে জুলাই রেভেলসের একটি অফিসও দেখা যায়। উক্ত বিষয়ে এলাকার সচেতন মহল আশা করেন সরকার ও প্রশাসন বিষয়গুলো আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!