মোহাম্মদ সালাহ উদ্দিন: খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা গড়ে তোলে না, এটি আমাদের সন্তানদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকেও দূরে রাখে এই প্রত্যয়ে
নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে অত্যন্ত সুষ্ঠু ও বর্ণাঢ্য আয়োজনের নতুন কুঁড়ি স্পোর্টস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ মে শনিবার সকাল ১১ ঘটিকায় নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে অত্যন্ত সুষ্ঠু ও বর্ণাঢ্য আয়োজনের নতুন কুঁড়ি স্পোর্টস অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
সিলেটের পুণ্যভূমি উসমানী স্টেডিয়ামে আজ শিশু -কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান, এরই আলোকে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
উনার অনুপ্রেরণামূলক বক্তব্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং জেলা প্রশাসকের অনন্য উদ্যোগে, সারা দেশের ন্যায় আজ নেত্রকোনাতে ও শুরু হলো এই ক্রীড়া মহোৎসব। মাঠের এই শিশু-কিশোররাই আমাদের আগামীর স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ। তাদের হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে আজ আমাদের খেলার মাঠগুলো ফিরে পেয়েছে নতুন প্রাণ।
খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা গড়ে তোলে না, এটি আমাদের সন্তানদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকেও দূরে রাখে। তাই নেত্রকোনা-৩ আসনের প্রতিটি জনপদে খেলাধুলার এই জোয়ার ছড়িয়ে দিতে আমি বদ্ধপরিকর বলে
সবাইকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আন্তরিক শুভেচ্ছা জানান রফিকুল ইসলাম হিলালী (এমপি)সংসদ সদস্য, নেত্রকোনা-৩
(কেন্দুয়া-আটপাড়া)।
এসময় উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও (সদর- বারহাট্রা) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!