অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী? ইতিহাসের সামনে দাঁড়িয়ে বিজয়

থালাপতি বিজয় (ছবি সংগৃহীত)

প্রভাতী নিউজ ডেস্ক:

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। আন্তর্জাতিক গণমাধ্যম NDTV-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা জোসেফ বিজয় চন্দ্রশেখর (ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। আন্তর্জাতিক গণমাধ্যম NDTV-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা জোসেফ বিজয় চন্দ্রশেখর (থালাপতি বিজয়) আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হলে ভেঙে যেতে পারে প্রায় ৪৯ বছরের পুরোনো রেকর্ড।

আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হলে ভেঙে যেতে পারে প্রায় ৪৯ বছরের পুরোনো রেকর্ড।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৭ সালের পর তামিলনাড়ুতে আর কোনো চলচ্চিত্র তারকা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে পারেননি। সে সময় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া নেতাদের উত্থান দেখা গেলেও পরবর্তীতে সেই ধারা অনেকটাই থেমে যায়।

এই প্রেক্ষাপটে বিজয়ের সম্ভাব্য বিজয়কে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, তার জনপ্রিয়তা এবং তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু তারকাখ্যাতি নয়, শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং বাস্তব রাজনৈতিক কৌশলই শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণ করবে।

এদিকে, বিজয়ের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ ইতোমধ্যেই তামিলনাড়ুর রাজনৈতিক পরিবেশে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, তিনি কি সত্যিই দীর্ঘদিনের এই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে পারেন।


মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!