মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের মেষির হাওরে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে।
১৭ এপ্রিল শনিবার দুপুরে নেত্রকোনা জেলা
আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওড়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।
নিহত আলতু মিয়া (৬৫) হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
আটপাড়া থানার ওসি মোঃ জুবায়দুল আলম বলেন- দুপুর ১টার দিকে মেষি হাওড়ে গরুর জন্য ঘাস কাটছিলেন আলতু মিয়া। এ সময় আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের পর স্থানীয়রা হাওড়ে গিয়ে আলতু মিয়ার মরদেহ পরে থাকতে দেখেন।
আটপাড়ার ইউএনও মোঃ শাহানুর রহমান বলেন- নিহতের পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়, খুব দ্রুত তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!