ভোলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১

ভোলা প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৬ মে) ভোর ৫টা ২০ মিনিটে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ ছলিমুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কাচিয়া ইউনিয়নের পদ্মমনসা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালান।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে মোঃ সিরাজ সিকদার (৪৫) নামে এক ব্যক্তিকে তার বসতঘরের সামনে থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত সিরাজ সিকদার কাচিয়া ইউনিয়নের পদ্মমনসা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!