রাশেদুল হক (চৌগাছা যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ মে ২০২৬) বিকাল ৫টা ২০ মিনিটে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনূর রশিদ, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানটি চৌগাছা থানাধীন রঘুনাথপুর এলাকায় পরিচালিত হয়।
এসময় রঘুনাথপুর গ্রামের মেসার্স সরদার ব্রিকসের সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন অবস্থায় অবস্থানকালে মোঃ আমিরুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম: মোঃ আমিরুল ইসলাম (৪৯), পিতা: ফারুক দফাদার, গ্রাম: পাশাপোল,থানা: চৌগাছা,জেলা: যশোর
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় জনগণকেও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!