কেন্দুয়ায় গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ জেসমিন আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নেত্রকোণা) ।

২মে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে এ তথ্য জানা গেছে ৷ 

অধিদপ্তর সূত্রে জানা যায়- শুক্রবার (১ মে) সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৷

আটক নারী জেসমিন আক্তার কাশিপুর গ্রামের বাসিন্দা, তার স্বামী আরাধন মিয়া এবং মা মৃত হামেদা ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণা সূত্রে আরো জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে গঠিত একটি রেইডিং টিম জেসমিনের দেহ তল্লাশি এবং তার দখলীয় পশ্চিম দুয়ারী চৌচালা টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে মাদকসহ প্রথমে আটক করে পরে নিয়মিত মামলা রুজু করা হয় । 

উদ্ধারকৃত মোট ৪০০ গ্রাম গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ হাজার টাকা ।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন- এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন এবং তাঁরাই এ মামলার তদন্ত করবেন ।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক হোয়াটসঅ্যাপে সত্যতা নিশ্চিত করে বলেন- মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!