মিরপুরে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে সান্ত্বনা

নিজস্ব প্রতিবেদক:  মিরপুরের পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সরাসরি রাজধানীর মিরপুর পল্লবীতে নিহত রামিসার বাসায় যান।

সেখানে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান। এ সময় তিনি পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এই নৃশংস হত্যাকাণ্ডের সার্বিক পরিস্থিতি ও তদন্তের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন।

প্রধানমন্ত্রীর পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন:সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ,মো. আসাদুজ্জামান, আইনমন্ত্রী ,আমিনুল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ,শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক , আতিকুর রহমান রুমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!