ইতিহাস গড়ল বিমান: বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি

নিজস্ব প্রতিবেদক:দেশের এভিয়েশন ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে একসঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করেছে সংস্থাটি।

বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই একবারে এতগুলো প্লেন কেনার নজির দেখা যায়নি।  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িং (যুক্তরাষ্ট্র)।উড়োজাহাজের সংখ্যা: ১৪টি।

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একসঙ্গে এত বড় সংখ্যক উড়োজাহাজ কেনার চুক্তি এটিই প্রথম।

এই নতুন বহর যুক্ত হওয়ার ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়াতে এবং নতুন গন্তব্য শুরু করতে সক্ষম হবে।

বোয়িংয়ের অত্যাধুনিক প্রযুক্তির এই প্লেনগুলো জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীসেবার মান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

"বিমানের বহর আধুনিকায়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই এই বিশাল বিনিয়োগ করা হয়েছে।"

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!