কেন্দুয়ায় গাজী কালু চম্পাবতী পালা গান অনুষ্ঠিত

মোহাম্মদ সালাহ উদ্দিন,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় গাজী কালু চম্পাবতী পালা গান অনুষ্ঠিত হয়েছে। 

১১ এপ্রিল শনিবার দুপুরে নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর মাজারের প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দিন এর বাড়িতে জেলা পরিষদের কর্মকর্তা ড. ইমদাদুল হক তালুকদার এর প্রধান অতিথির উপস্থিতিতে গাজী কালু চম্পাবতী পালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নূরে আলম জেসি,  কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাট্যকার রাখাল বিশ্বাস, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মামুন অর রশিদ, সাংবাদিক রুকন উদ্দিন, জিয়াউর রহমান জীবন প্রমুখ।

শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন- হামিদ বয়াতি, জসীম উদ্দিন বয়াতি,সবুজ বয়াতি, আসিক বয়াতিসহ বিভিন্ন স্তরের বয়াতিবৃন্দ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!