স্টাফ করেসপন্ডেন্ট: বান্দরবানে কিশোর গ্যাং দমনে রাত ১০টার পর কিশোরদেরকে রাস্তায় পেলেই আইনি বিচারের সম্মুখীন করা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান। রোববার (৮ মার্চ) রাত ১১টায় বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় বান্দরবান পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে এ ঘোষণা দেন তিনি।
পুলিশ সুপার বলেন, ‘কিশোর গ্যাং বলতে যে অর্থে বোঝানো হয় বান্দরবানে সেই অর্থে বোঝাতে চাওয়া হচ্ছে না। তারা অনেকেই আসলে অবুঝ বা পরিস্থিতি সম্পর্কে বুঝতে চাচ্ছে না। এখন সময় হচ্ছে লেখাপড়া করে নিজেকে গড়ার। এই সুবর্ণ সময়টা নষ্ট করলে লেখাপড়ার চরম ক্ষতি হবে। সবাই জানেন বর্তমান শিক্ষামন্ত্রীর অতীতের কর্মপরিচালনার বিষয়ে। অটোপাসের সম্ভাবনা ভবিষ্যতে আর থাকবে না। লেখাপড়া করেই পাস করতে হবে।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!