মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী জাতীয় সংসদে প্রথম বক্তব্যে এলাকার উন্নয়ন বঞ্চনা, জনদাবি ও বাস্তব চিত্র তুলে ধরেছেন।
৬ এপ্রিল সোমবার রাতে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এলাকার অবকাঠামো, স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা ও সার্বিক উন্নয়নের ঘাটতির বিষয় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ নানাভাবে বঞ্চিত ও অবহেলিত হয়ে আসছে এবং জরুরি ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ প্রয়োজন।
স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে এমপি হিলালী বলেন, এই আন্দোলনের কৃতিত্ব কোনো একক পক্ষের নয়; সকলের সম্মিলিত অবদানে তা সফল হয়েছে। তিনি রাজনৈতিকভাবে একপক্ষের দাবিতে সীমাবদ্ধ থাকার প্রবণতা থেকেও বিরত থাকার আহ্বান জানান।
সংসদে তাঁর এই বক্তব্যের পর এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, জনগণের দাবি ও সমস্যাগুলো জোরালোভাবে উপস্থাপনের মাধ্যমে তিনি এলাকার উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!