উত্তরা পশ্চিম থানা এলাকায় ২৬০০ পিচ ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। আজ ৩০ শে এপ্রিল সকাল ১০:৩০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) মোঃ রোবেল মিয়া সঙ্গীও অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানাধীন   আব্দুল্লাহপুর তাসিন সিএনজি পাম্পের দক্ষিণ পাশে এরশাদ আলী ভাসমান চায়ের দোকানের সামনে থেকে জসীমউদ্দীন (৩৬),ইমান আলী (৩৮) ও ছামিদুল ইসলাম(১৯) আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে যথাক্রমে ২৫ শ পিচ,৫০ পিচ,৫০ পিচ করে মোট ২৬শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর সাংবাদিকদের বলেন আমি এই থানায় আসার পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি তারই ধারাবাহিকতায় এই উদ্ধার অভিযান। গ্রেফতার কৃতদের  বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন। 


মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!