নারগিস পারভীন ঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত ক্যব ক্যান্টিন টাওয়ার এলাকায় অনিয়ম ও অবৈধ কার্যক্রমের অভিযোগ উঠেছে। Civil Aviation Authority of Bangladesh-এর আওতাধীন এই স্থাপনায় কর্মরত আব্দুল মান্নান কর্তব্যের বাইরে গিয়ে পণ্য বিক্রি ও ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে জানা যায়।
বিমানবন্দরের গুরুত্বপূর্ণ বিভাগ Air Traffic Management-এর কার্যক্রম যেখানে রাডার নিয়ন্ত্রিত বিমান চলাচল ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত, সেখানে গ্রাউন্ড লেভেলে কর্মরত মার্শালারদের দায়িত্ব হলো রানওয়েতে বিমানকে নিরাপদে পার্কিংয়ে সহায়তা করা। কিন্তু সংশ্লিষ্ট সুত্র বলছে মার্শালার আব্দুল মান্নান টাওয়ার বিল্ডিংয়ের নিচে অবৈধভাবে মশার স্প্রে, ক্যান পানীয় ও নেসক্যাফে বিক্রির সঙ্গে জড়িত।
একাধিক সুত্র বলছে, টাওয়ার ভবনের ভেতরে লোকজন দিয়ে একটি দোকানও পরিচালনা করছেন তিনি।এছাড়াও মার্শালারদের কক্ষে তল্লাশি বা নজরদারিতে রাখলে এসব পণ্য পাওয়া যেতে পারে।
এ বিষয়ে আব্দুল মান্নানকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের মাঝে মাঝে এসব পণ্য খেতে দেওয়া হয়। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তারাও এগুলো ব্যবহার করেন। ক্যান্টিন টাওয়ারে একটি দোকান আছে, যা লোকজন দিয়ে পরিচালনা করি। বাইর থেকেও কিছু পণ্য আনতে হয়। অফিস থেকে ক্যান্টিন পরিচালনার অনুমতি রয়েছে। তিনি আরও জানান, তিনি এটিএম বিভাগের ডিরেক্টর সাইদুজ্জামানের অধীনে দায়িত্ব পালন করছেন।
তবে বিমানবন্দরের নিয়ম অনুযায়ী, যাত্রীদের জন্য বরাদ্দকৃত ডিউটি-ফ্রি বা ক্যাটারিং পণ্য কোনো কর্মচারীর ব্যক্তিগত ব্যবহার বা বিক্রয়ের জন্য রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ড বিমানবন্দর নিরাপত্তা আইন ও কাস্টমস নীতিমালার পরিপন্থী এবং গুরুতর পেশাগত অসদাচরণ হিসেবে বিবেচিত হতে পারে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!