ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ্কে গুলি করে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, আহবায়ক কমিটির সদস্য আশরাফুল হক রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য সহিরুজ্জামান সাজু, পাবলিক প্রসিকউটর এ্যাড: বজলুর রশিদ, আলতাফ হোসেন, ইদ্রিস আলী,আজিজুল হক, রবিউল ইসলাম লেবু, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, তাঁতীদলের সভাপতি আনিছুর রহমান, মৎস্য দলের সদস্য সচিব মহুবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমান,সদস্য সচিব রুকুনুজ্জামান রুকু, ওলামা দলের সভাপতি মাওলানা ফজলুল হক, সদস্যসচিব মাওলানা ইউনুস সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, একটি গুপ্ত দলের লোকজন নির্বাচন বানচাল করার জন্য সম্ভাব্য প্রার্থীদের টার্গেট করে হামলা করছে। তারা নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।পরে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!