লাইফস্টাইল ডেস্ক
শাক-সবজি বা ফলমূল কেবল পানি দিয়ে ধুয়ে ফেলাই যথেষ্ট নয়; এতে থেকে যাওয়া কীটনাশক ও জীবাণু দূর করতে লবণ পানি একটি কার্যকর সমাধান।
লবণের হাইপারটোনিক দ্রবণ সবজির খাঁজে আটকে থাকা ময়লা, ক্ষুদ্র প্রতঙ্গ ও কীটনাশকের অবশিষ্টাংশ আলগা করতে সাহায্য করে।
১. প্রতি লিটার পানিতে ১-২ চা চামচ লবণ মিশিয়ে দ্রবণ তৈরি করুন। ২. সবজিগুলো আগে সাধারণ পানিতে ধুয়ে নিয়ে লবণের দ্রবণে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। ৩. আলু বা বেগুনের মতো শক্ত সবজি হাত দিয়ে হালকা ঘষে নিন এবং শাকজাতীয় সবজি আলতো করে নাড়াচাড়া করুন। ৪. সবশেষে পরিষ্কার চলমান পানির নিচে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রান্না বা সংরক্ষণ করুন। এই পদ্ধতিতে খাবার হবে আরও স্বাস্থ্যকর ও নিরাপদ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!