কেন্দুয়ায় একদিনে দুই মরদেহ উদ্ধার , পুলিশ ও স্হানীয়দের প্রাথমিক ধারনা- বজ্রপাতে মৃত্যু

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উভয় মৃত্যুই বজ্রপাতে হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৫টা -৭ ঘটিকার মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে ।

প্রথম ঘটনাটি ঘটে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের পেছনে মরা-পুড়ি ডোবায়। সকালে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় আশরাফুল (৩৫) নামে এক যুবকের মরদেহ দেখতে পায় ।

নিহত আশরাফুলের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বাউচাপুর গ্রামের মোঃ ইনচান মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ডাউকি গ্রামে তার মামা মোঃ ইদ্দু মিয়ার বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়- আশরাফুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাছ ধরার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল এবং প্রায়ই বড়শি নিয়ে বিভিন্ন স্থানে মাছ ধরতে যেতেন। বুধবার রাতেও তিনি মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ডোবায় তার মরদেহ দেখতে পান।

এদিকে ঐদিন সকালে উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী পশ্চিমপাড়া গ্রামে (বজ্রপাতে) শামসুল হুদা (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নিহত শামসুল হুদা সুরুজ আলীর ছেলে। তিনি বাড়ির পাশের মুরাইল বিলের দেওয়াল খালে টাক জাল দিয়ে মাছ ধরতে গেল হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয় সূত্রে জানা যায় ।

পরে খবর পেয়ে মৃত দেহ দুটি উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ । 

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী মাকসুদ বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উভয়ের মৃত্যুই বজ্রপাতে হয়েছে এবং কারো কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা শেষে মৃত দেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!