উত্তরা প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক আল মুজাহিদীর জানাজা শুক্রবার বাদ এশা উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় ইমামতি করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় কবির স্বজন, সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন কবি আল মুজাহিদ এর ছেলে সাবিব আল মুজাহিদ তার বাবার জন্য তিনি দোয়া চান।জানাজার শেষে বিরোধী দলীয় নেতা পরিবারের সাথে কৌশল বিনিময় করেন।
এর আগে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। পরে জাতীয় প্রেসক্লাবে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাহিত্যে অসামান্য অবদানের জন্য কবি আল মুজাহিদী একুশে পদকসহ দেশ-বিদেশের বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মৃত্যুতে সাহিত্যাঙ্গন, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!