রাশেদুল হক রাশেদ ,চৌগাছা যশোর: যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে আলোচনার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোঃ জাহিদ হাসান। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও হতদরিদ্র মানুষের খোঁজখবর নেওয়া এবং সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করায় তিনি ইউনিয়নজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকাল ৪টার দিকে ফুলসারা ইউনিয়নের সলুয়া মাধ্যমিক হাইস্কুল প্রাঙ্গণ থেকে এক বিশাল ঈদ শুভেচ্ছা শোডাউন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ মোটরসাইকেল, নছিমন, ইজিবাইক ও বিভিন্ন যানবাহনের বহর অংশ নেয়। পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করে এই শোডাউনটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়কে সাধারণ মানুষ দাঁড়িয়ে বহরকে স্বাগত জানান এবং অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয়দের দাবি, এটি ছিল ফুলসারা ইউনিয়নের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শুভেচ্ছা বহর।
স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত জাহিদ হাসান। কারো অসুস্থতা, দারিদ্র্য কিংবা বিপদের সংবাদ পেলেই তিনি ছুটে যান পাশে দাঁড়াতে। নিম্নআয়ের মানুষের কষ্টের কথা শুনে অনেক সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বলেও জানান অনেকে।
স্থানীয় এক বৃদ্ধ বলেন, “আমরা এমন একজন মানুষ চাই, যে মানুষের কথা শুনবে। জাহিদ হাসান সবসময় মানুষের পাশে থাকে, তাই আমরা তাকে ভালোবাসি।”
এদিকে হাফেজ মোঃ জাহিদ হাসান বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই মানুষের সেবা করার জন্য। ফুলসারা ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সম্মান ও ন্যায়বিচার পায়, সেটাই আমার স্বপ্ন। মানুষের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, তরুণ থেকে শুরু করে বয়স্কদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, মানবিক ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ফুলসারা ইউনিয়নে নতুন পরিবর্তনের সূচনা হতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!