বুধবার, 11 ফেব্রুয়ারি 2026

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ডামাডোল এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে আসার গুঞ্জনের মধ্যেই পদস্থ উপদেষ্টাদের মধ্যে কূটনৈতিক (লাল) পাসপোর্ট ত্যাগের হিড়িক পড়েছে। নির্ভরযোগ্য সূত্রমতে, চলতি বছরের শুরু থেকেই উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন।

সূত্র মারফত জানা গেছে, অন্তত ছয়জন বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা এই তালিকায় রয়েছেন: আদিলুর রহমান খান: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা (২৫ জানুয়ারি প্রথম পাসপোর্ট সমর্পণ করেন এবং ইতিমধ্যে নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন)। লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী: স্বরাষ্ট্র উপদেষ্টা। মুহাম্মদ ফাওজুল কবির খান: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা: সংস্কৃতি উপদেষ্টা এবং তার স্ত্রী।

সাধারণত সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে বা বিশেষ ব্যক্তিগত প্রয়োজনে কূটনৈতিক পাসপোর্ট পরিবর্তন করে সাধারণ পাসপোর্ট গ্রহণের রেওয়াজ রয়েছে। এছাড়া ২১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, নির্দিষ্ট বিধিবিধান মেনে কূটনৈতিক পাসপোর্ট সমর্পণপূর্বক সাধারণ পাসপোর্ট ইস্যু করা যাবে।

পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, কূটনৈতিক পাসপোর্ট প্রদান বা বাতিলের বিষয়টি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের পাসপোর্ট পরিবর্তনের ক্ষেত্রে যে কড়া নজরদারি ছিল, বর্তমান ক্ষেত্রে বিদ্যমান বিধি মোতাবেক তা প্রক্রিয়া করা হচ্ছে।


মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!