শ্রীনগরে আদালতের নির্দেশে ভূমি অফিস কর্তৃক বিরোধপূর্ণ জমির তদন্তকালে বাদি কে প্রাণ নাশের হুমকি

মুন্সিগঞ্জ প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন ১ নং ওয়ার্ড আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার কর্তৃক বিরোধপূর্ণ জমি সরজমিন তদন্তকালে বাদী লাখি(৫১) কে প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়া ও অশ্লীল ভাষায় গালাগালি করার অভিযোগ পাওয়া গেছে।জানা যায়,বাড়ৈখালী-৮৪ নং মৌজার আরএস খতিয়ান ১৮২ দাগ নং -১১০৪ বাড়ির অংশ ৮ শতক এবং ১১২১ নং দাগে পুকুরের অংশ ২ শতক মোট ১০ শতক জমির মালিক মোঃ জালাল উদ্দীন দেওয়ান হতে তার কণ্যা লাখি হেবা সুত্রে জমির মালিকানা অর্জন করেন।বিবাদী তারই চাচাতো ভাই মাহবুব দেওয়ান গং পিতা মৃত আয়নাল হক দেওয়ান তার জমি অন্যায়ভাবে দখলে নিলে তিনি ভূমি অপরাধ প্রতিকার আইন ২০২৩ এর ৮ ধারায় দখল পুনঃবহাল পেতে আদালতে মামলা দায়ের করেন,যার মামলা নং ৫০/২০২৬।উক্ত মামলায় মাননীয় আদালত শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) কে তদন্তের নির্দেশ প্রদান করেন।শ্রীনগর সহকারী কমিশনার ভূমি অফিস হতে উক্ত মামলাটি তদন্তের স্বার্থে গত ৩/৬/২০২৬ ইং তারিখ বাদী/বিবাদী কে প্রয়োজনীয় কাগজ পত্র এবং স্বাক্ষীসহ উপস্থিত হতে আদেশ দেন,এর আলোকে ঐ দিন দুপুর ০৩:০০ ঘটিকার সময় লাখি ও তার বৃদ্ধ পিতা জালাল উদ্দীন দেওয়ান তদন্তকারী অফিসার কে সহযোগীতা করতে উপস্থিত হলে বিবাদী-০১।মোসাঃ জোস্না (৩৫), স্বামী বাবু দেওয়ান,০২।মোঃ পুষ্প বেগম (৪২), স্বামী মাহাবুব দেওয়ান,০৩।শিমুল বেগম (৩২), স্বামী-মোয়াজ্জেম দেওয়ান,সর্ব সাং-বাড়ৈখালী ইউনিয়ন-বাড়ৈখালী,থানা-শ্রীনগর,জেলা- মুন্সীগঞ্জ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে তাদের উপর ক্ষীপ্ত হয়ে গালাগালি করাসহ বিভিন্ন রকম ভয়ভীতি হুমকি- ধমকিসহ সময় সুযোগ মত সে ও তার পরিবারের লোকজনদের কে খুন জখম করবে বলে হুমকি প্রদান করেন,উক্ত ঘটনায় লাখি বাদি হয়ে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং-১৮৯ তারিখ ৪/৬/২৬ ইং।

 এ ব্যপারে জিডির তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মোঃ আলমগীর হোসেন বলেন,এ মূর্হুর্তে কিছু বলতে পারছি না,পরে জিডির খোঁজ নিয়ে বলতে পারবো।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!