কেন্দুয়ায় কৃষি কর্মকর্তার সংবাদ সন্মেলন, ব্রি-৮৮ ধান মিশ্রনে কৃষকের ব্যাপক ক্ষতি

মোহাম্মদ সালাহ উদ্দিন,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় চলতি মৌসুমে বোরো ধান উৎপাদনে বিএডিসি কর্তৃক সরবরাহকৃত ব্রি—৮৮ ধানে ২৯, ৮৯ ও ৯২ জাতের সংমিশ্রণে কৃষকের ব্যাপক ক্ষতি ও লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং তৎপরবর্তী করণীয় সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১টায় উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় মৌখিক ও ভিডিও বক্তব্যে তিনি উল্লেখ করেন, চলতি বোরো মৌসুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক সরবরাহকৃত প্যাকেটজাত ধানবীজে জাতের সংমিশ্রণের অভিযোগ উঠেছে। 

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএডিসির সরবরাহকৃত ব্রি ধান—৮৮ জাতের বীজ রোপণের পর অনেক জমিতে একাধিক জাতের ধান গজাতে দেখা গেছে। ফলে ফলন নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে—কৃষকদের মাঝে। 

তিনি আরো বলেন- কৃষি উপসহকারী ও কৃষকদের অভিযোগের তথ্যমতে, কেন্দুয়া পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে এ সমস্যা দেখা দিয়েছে। এতে প্রায় ৩৪২ হেক্টর জমিতে এই সংমিশ্রণ পরিলক্ষিত হয়েছে। যার উৎপাদন লক্ষমাত্রা ছিলো ২১শত টন ধান। কিন্তু তা ৩০% সংমিশ্রণ হলেও প্রায় ১২ হাজার ৫শত টন ধান ক্ষতির সম্মুখীন হবে। যা টাকার অংকে দাঁড়ায় প্রায় ১ কোটি। এই কৃষি কর্মকর্তারা এও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এটি বিএডিসি’র সহকারী পরিচালক (বীজ বিপণন) বরাবর লিখিতভাবে আজই জানানো হবে। আশা করি, বিএডিসি কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এবং ভবিষ্যতে এমন সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে আশা ব্যক্ত করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!