মোহাম্মদ সালাহ উদ্দিন,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অপহৃত মোঃ রাকিবুল ইসলামকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকালে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লব বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রাকিবুল ইসলামের সন্ধান ও নিরাপদে উদ্ধারের দাবি জানান।
বক্তারা বলেন- গত ২এপ্রিল ২০২৬ নেত্রকোণা আদালত প্রাঙ্গণ থেকে রাকিবুল ইসলাম অপহরণের শিকার হন। ঘটনার পর ২২দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।
রাকিবুল ইসলাম কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী সপ্না ইয়াসমিন ও তিন কন্যাসন্তান রেখে নিখোঁজ রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হওয়ায় তাঁর অনুপস্থিতিতে পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে পড়েছে বলে জানান স্বজনরা।
মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। তাঁরা রাকিবুল ইসলামকে জীবিত উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় রাকিবুল ইসলামের স্ত্রী সপ্না ইয়াসমিন বলেন,আমার স্বামী নিখোঁজের ২২ দিন পার হলেও এখনো কোনো খোঁজ পাইনি। প্রশাসন চেষ্টা করছে বলছে,কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমার স্বামীকে যারা নিয়ে গেছে, তাদের বিচার চাই। আমার স্বামী জীবিত না মৃত এটার অন্তত একটি নিশ্চিত খবর জানতে চাই। তিন সন্তান নিয়ে আমি অসহায় হয়ে পড়েছি।
রাকিবুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম বিদ্যা বলেন,আমার ভাই আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর আয়েই সংসার চলত,আমার পড়াশোনার খরচ চলত। এখন আমরা দিশেহারা। প্রশাসনের কাছে অনুরোধ,দ্রুত ব্যবস্থা নিয়ে আমার ভাইকে উদ্ধার করা হোক।
এবিষয়ে নেত্রকোনার মডেল থানা কর্মকর্তা ফারুক আহমেদ সরকার বলেন- ইতি মধ্যে আমরা ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, অবহ্রত
কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!