লৌহজংয়ে এমপি সালাম আজাদের নেতৃত্বে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ওয়াসিম ফারুক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। “পরিষ্কার রাখি চারপাশ, বন্ধ হবে মশার চাষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার দুপুরে উপজেলার নওপাড়া বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমান।


​অভিযানের শুরুতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা মশার বংশবিস্তার রোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথভাবে স্থানীয় খালের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তারা স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং বাড়ির চারপাশ ও দোকান সংলগ্ন এলাকা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়, যা এলাকায় মশক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!