কেন্দুয়ার বলাইশিমুল গ্রামে ৩টি গরু চুরি

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল মাইজপাড়া গ্রামে খায়রুল ইসলামের গরু চুরির ঘটনা ঘটে। 

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা থেকে ৩ ঘটিকা সময়ের মধ্যে কেন্দুয়া উপজেলার ৮ নং বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামে মাইজ পড়া জুম্মাবাড়ী মোঃ খায়রুল ইসলাম পিতা- আব্দুর রহমান এর গোয়াল ঘরে বাধা থাকা অবস্থায় ২টি গাভী ও ১টি ষাঁড় বাছুর চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ২লক্ষ ৫০হাজার টাকা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়- গরুর মালিক খায়রুল ইসলাম এর স্ত্রী চিৎকার করে কাদঁছে, খায়রুল ইসলাম মাথায় হাত দিয়ে মাটিতে বসে আছে। গ্রামের সাধারণ মানুষ তাদের দাম্পত্য পরিবারকে শান্তনা দিচ্ছেন।

খায়রুল ইসলাম বলেন- আমার এটিই ছিল সহাই সম্বল যাহা আজ শেষ হয়ে গেছে। 

আমি আমলীতলা বাজার থেকে খাদ্যর দোকান থেকে গো খাদ্য বাকি কিনে এনে অনেক বাকি ফেলেছি,এখন কি করে এই বাকি টাকা দিব,

বুঝতে পারছি না। 

উক্ত গ্রামের রুবেল মিয়া, জাহেদ মিয়া,বাবুল মিয়া,নিজাম উদ্দিন তারা বলেন- খায়রুল ইসলাম খুব ভালো মনের মানুষ, তিনটি গরুই ছিল তার একমাত্র সহায়তার সম্বল। আজ সেটিও চুরি করে নিয়ে গেছে চোরে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন- সামনে ঈদ এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে হলে প্রশাসনকে বেশি করে সুনজর দিতে হবে। 

আমরা গ্রামের মানুষ এই সব বিষয় বুঝি না। দেশে জুয়া ও মাদক সেবী বড়ে গেছে। তাদেরকে প্রতিরোধ করতে হলে সচেতন মহল সহ সকল লোকজন ঐক্যবদ্ব হয়ে কাজ করতে হবে। 

এ বিষয় কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ বলেন- ঘটনা শুনেছি, এখনো কোন অভিযোগ দাখিল হয়নি,অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!