কেন্দুয়ায় নানান আয়োজনে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মোহাম্মদ সালাহ উদ্দিন, জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় নানান উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। 

(১৪ এপ্রিল) মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় সকাল ৮ টায় উপজেলা পরিষদের হল রুমে পান্তা ভুজনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় সংগীত ও বৈশাখী গান দিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে। 

শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে একই মাঠে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান ।

মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দেশাত্মবোধক গান পরিবেশন করেন- কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুধে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী তায়িবা তাসনীম নাভা, এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করেছেন, এর পর আকর্ষণীয় পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুঁইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন,তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব লাল চান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নুর নাহার আক্তার চায়না, পৌর মহিলা দলের সভাপতি উর্মী আক্তার, সাধারণ সম্পাদক কল্পনা আক্তার,সাংবাদিক মজিবুর রহমান, কোহিনূর আলম, রুকন উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতি তার বক্তব্যে বলেন- বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ,এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। সারাদিন ব্যাপী এই আয়োজন ঘিরে উপজেলার  সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে উদযাপিত বর্ষবরণ অনুষ্ঠান কেন্দুয়ায় চিরচেনা বাঙালিয়ানা ফিরে আসার পাশাপাশি স্থানীয়দের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনীতিক সংগঠনগুলো স্ব-স্ব উদ্যোগে ১লা বৈশাখকে বিভিন্ন আঙ্গিকে বরন করে নেন। 

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!