সোমবার, 16 ফেব্রুয়ারি 2026

চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাহত হয়ে সাহেদ গুরুতর আহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পেটভরা গ্রামে পূর্বের বিরোধের জেরে সাহেদ (দীপবাবু) নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন।

 ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , গত ১১ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে সাহেদ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে চৌগাছা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাজরাখানা দরগাহ মোড়ে পৌঁছালে আনিস নামে এক যুবক সাহেদের স্ত্রীর মুখে  লাইট মারেন বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় সাহেদ প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। তখন পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও বিরোধের সূত্রপাত সেখান থেকেই।

পরদিন ১২ তারিখে স্থানীয় ভোটের মাঠে আনিসের বড় ভাই হাসানের সঙ্গে সাহেদের দেখা হয়। এ সময় আগের ঘটনার জের ধরে আবারও কথা কাটাকাটি হয়। সাহেদ মনে করেন এটাই আনিচ কিন্তু সে আনিচের বড় ভাই হাচান। বিষয় টি হাচানের সাথে বলেন সাহেদ


হাসান বিষয়টি মীমাংসার আশ্বাস দেন বলে জানা গেছে। তবে অন্তর্নিহিত উত্তেজনা থেকেই যায়।

এরপর ১৩ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে হাজরাখানা  এলাকার জিন্নাহ দোকানের সামনে সাহেদ সমাধানের জন্য  যান হাচানের কাছে। কিন্তু সমাধানের আগেই। 

 পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন সাহেদ। এ সময় আনিস তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।

অভিযুক্ত আনিস নারায়ণপুর হাজরাখানা গ্রামের  কুদোর ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা । আহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!