পল্লবীতে আমিনুল হকের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে রাজধানীতে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবী এলাকায় এই ইফতার বিতরণ করা হয়। বিকেলে পল্লবী থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি বাস্তবায়ন করেন। ইফতার আয়োজনে এলাকার অসচ্ছল মানুষ এবং পথচারী রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানান, আমিনুল হকের ব্যক্তিগত উদ্যোগে পুরো রমজান মাসজুড়ে ধারাবাহিকভাবে এই বিতরণ কার্যক্রম চলবে। রমজানের তাৎপর্য, মানবিক সহায়তা এবং সামাজিক সহমর্মিতার অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রতি বছরই রমজান মাসে মিরপুর ও পল্লবী এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য এ ধরনের সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন আমিনুল হক।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!