যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে ৯ জন আসামী গ্রেফতার

রাশেদুল হক রাশেদ :যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় চৌগাছা থানার উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনূর রশিদ, পিপিএম। অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ আহসান হাবীব।

পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই মোঃ আব্দুস ছাত্তার, এসআই জিএম ইমরান হোসেন রাজু, এএসআই মোঃ লাবলু হোসেন, এএসআই আব্দুর রহমান শান্ত, এএসআই মোঃ জাকির হোসেন, এএসআই মাহাফুজ্জামান, এএসআই মোঃ আরিফ হোসেনসহ পুলিশের একটি চৌকস দল।

অভিযানে বিভিন্ন মামলা ও জিআর/এনজিআর ভিত্তিক পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—মোঃ মামুন (২৫) দিঘড়ী গ্রামের বাসিন্দা, মোঃ আক্তার হোসেন (৪৪) পুড়াপাড়া খালপাড়া, মোঃ শহিদুল ইসলাম মাসিলা, মোঃ আল আমিন তরফদার (২৩) বল্লভপুর, মোঃ মিল্টন মিয়া মাধবপুর, মোঃ ইকবাল রহমান লষ্করপুর মাঝের পাড়া এবং মোঃ ছাব্বির হোসেন সজিব (২০) ঝিনাইকুন্ডু গ্রামের বাসিন্দা। এছাড়াও একই মামলায় একাধিক আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌগাছা থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অপরাধ দমন এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!