মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাম্প্রতিক বন্যা ও দুর্যোগ এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া- আটপাড়া আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
১মে শুক্রবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হাওর অঞ্চলের ভৌগোলিক বাস্তবতায় অতিবর্ষণ, কালবৈশাখী ঝড় এবং উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যার ফলে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সংসদ সদস্য সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনে দেখা যায়, হাওরে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে এবং অনেক স্থানে আধাপাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এছাড়া গ্রামীণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এ সময় এক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন- হাওড়ের পানি আমাদের কাছে শুধু আশীর্বাদ নয়,অনেক সময় তা অভিশাপ হয়ে দাঁড়ায়। সারা বছরের একমাত্র ফসলটি যখন চোখের সামনে তলিয়ে যায়,তখন আমাদের আর কিছুই করার থাকে না।”
সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন-প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণে নয়। তবে সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সহায়তা কার্যক্রম জোরদারের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে কাজ করা হবে।”
তিনি আরও জানান-ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রশাসনসহ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রধানমন্ত্রী তহবিল থেকে সর্বোচ্চ অনুদান কৃষকদের মাঝে সঠিকভাবে তুলে দেওয়ার জন্য।
কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর, গোগ,নওপাড়া ইউনিয়নের কাউরাট, কোণাপাড়া, পাচহার, বহুলী, বলাইশিমুল ইউনিয়নের গোপালপুরসহ উপজেলার বিভিন্ন হাওর এলাকা নৌকা দিয়ে পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে কথা বলে শান্তনা দেন।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সহসভাপতি মোঃ এনামুল হক জাহাঙ্গীর, বিল্লাল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ সাধারণ সম্পাদক রেজাউল হাসান সুমন, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সদস্য জসিম উদ্দিন খোকন, মাজহারুল ইসলাম মাজু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, নেত্রকোনা জেলা জাসাসের সাধারণ সম্পাদক গজনবী চয়ন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ আবুল মিয়া, নওপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কায়েস আহমেদ, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রিয়াদ হাসান প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!