মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোণা প্রতিনিধি:"মে দিবসের অধিকার কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ ইং পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১০ টার দিকে এবং সাড়ে ১১ টার দিকে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় নেত্রকোণা-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান, কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ, সমাজ সেবা কর্মকর্তা ইউনুস রহমান রনি, বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলার সাবেক শ্রমিক নেতা এহতেশামুল ইসলাম শাহীন, সঞ্চালনায় ছিলেন শ্রমিক নেতা শামীম, বিভিন্ন যানবাহন শ্রমিক নেতা-কর্মীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!