মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক- বালিকা ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল বুধবার বিকেল ৩ ঘটিকা সময় কেন্দুয়া পৌর শহরে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার আ.ব. মুক্তাদের বিল্লাহ'র সঞ্চালনায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের বালক দলের খেলা শুরু হয়, সেই খেলায় ট্রাইব্রেকারে তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে।
পরে বিকেল ৪.৩০ ঘটিকায় বালিকা দলের খেলা শুরু হয়ে দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয় লাভ করলে অতিথিগন পুরষ্কার বিতরণ করেন এবং টুর্নামেন্ট শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল কাসেম, উপজেলা কমান্ডার নুরুল হক, সিনিয়র শিক্ষক নেতা ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, উপজেলা বিএনপির তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক এবং সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এখলাছ উদ্দিন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাকী, নুরেছা দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানসহ উপজেলা পর্যারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!