মোহাম্মদ সালাহ উদ্দিন,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় নারিশ ফিস ফিড এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল রবিবার সকাল ৯.৩০ ঘটিকায় কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন তৃতীয়তলা ভবন 'Hungry Time Restaurant and party centre. এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মোঃ রদিফুল্লাহ রি- জোনাল ম্যানেজার নেত্রকোণা এর সভাপতিত্বে-
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ সামিউল আলিম, এভিপি, নারিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, অন্ত বিশ্বাস কনসালটেন্ট বাংলাদেশ, এসএম এ হক, জিএম, নারিশ,ডাঃ মোঃ মুসা কলিমুল্লাহ, সিনিয়র ডিজিএম, নারিশ, মার্ক সেভিয়ার ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিলের গ্লোবাল স্ট্র্যাটেজিস অ্যান্ড ট্রেড-এর ম্যানেজার,
মোঃ ওবায়দুল ইসলাম, জুনিয়র এজিএম, নারিশ, মোঃ মুক্তার হোসেন জোনাল ম্যানেজার ময়মনসিংহ।
কর্মশালায় ৫২ জন মৎস্য ফিসারিজ সদস্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এসময়
প্রশিক্ষণ ৫২জন মৎস্য ফিসারিজ সদস্যকে একটি করে নারিশ ফিস ফিড কোম্পানির ব্যাগ, একটি ছাতা ও খাবার পানি দিয়ে উক্ত কর্মশালা শেষ করা হয়।
সার্বিক সহযোগিতা নারিশ ফিস ফিড কোম্পানি লিমিটেড ও নারিশ ফিস ফিড কোম্পানির কেন্দুয়া উপজেলা ডিলার বিলাস সরকার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!