কেন্দুয়ায় বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে নেত্রকোনার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক আয়োজিত কেন্দুয়া উপজেলা জনস্বাস্থ্য ভবনে উপ সহকারী প্রকৌশলী বিদায়ী ও শাহাদাত হোসেন ও বরণীয় নব নিযুক্ত অতিথি মোঃ শরীফ ইমতিয়াজ এর অনুষ্ঠানে অফিস সহকারী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় অফিস কর্মকর্তারা উপসহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন কেন্দুয়া উপজেলায় সুনামের সাথে সফলতা লাভ করেছেন তার স্মৃতিচারণ করেন। এবং বরণীয় উপসহকারী প্রকৌশলী মোঃ শরীফ ইমতিয়াজ এর কর্মদক্ষতায় সফলতা কামনা করেন।

পরে স্টাফ সদস্যগন ফুলেল শুভেচছা দিয়ে বিদায় এবং শুভকামনা জানান। 

এসময় উপস্থিত ছিলেন-কর্মচারী সাদেকুর রহমান, এমদাদুল হক, শেখবর আলী, শরীফ ভুইঁয়া প্রমুখ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!