মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।
বিমানবন্দর থানা ছাত্রদলের সেক্রেটারি আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের ব্যাপক অভিযোগ উঠেছে। ৫ ই আগস্ট এর অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে ১৭ বছর পর বিএনপি ক্ষমতার স্বাদ গ্রহণ করতে শুরু করলেও দুই একজন উশৃংখল নেতাকর্মীর কারণে ইতিমধ্যেই এলাকাভিত্তিক জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে বলে শোনা যাচ্ছে। এমনি এক দলীয় অন্তদ্বন্দ্ব ও কোন্দলময় এলাকা হচ্ছে ঢাকা মহানগর উত্তর। বিশেষ করে বিমানবন্দর থানা কমিটির এই নেতা যেখানে সেখানে থাবা দিয়ে অর্থ আয়ের পথ খুঁজে বেড়াচ্ছেন বলে বিস্তর অভিযোগ উঠেছে। ৫ ই আগস্ট এর পর পরই তিনি কিং খানের এক অসহায় পঙ্গু দলীয় কর্মীর ঠিকাদারী ব্যবসা হাতিয়ে নেন। পরবর্তীতে সংবাদ প্রকাশ করার জেরে তিনি উত্তরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুল আলম মজুমদারের বিরুদ্ধে মানববন্ধন ও অশালীন বক্তব্য প্রদান করেন।
বিমানবন্দরের ডিএল তেলের পাম্পের স্টাফদের মারধর করে পাম্পের ক্যাশ থেকে ৯০ হাজার টাকা লুট করায় গত ৭ মার্চ উত্তরা পূর্ব থানায় আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলা নং ০৭ অন্যদিকে দক্ষিণখানে স্যুয়ারেজ লাইনের সরকারি মাটি বিক্রিতে বাধা দেওয়ায় যুবদল নেতা রাসেলসহ সংগঠনটির তিন নেতাকে মারধর করায় দক্ষিণখান থানায় ৪ এপ্রিল আরেকটি মামলা হয়েছে। মামলা নং ০৯। আবার ইতিমধ্যেই রাসেল সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাব বিচার চেয়ে একখানা আবেদনপত্র পাঠিয়েছেন। বিস্তারিত বিবরণে রাসেল সরকারের দাবি রাজধানীর দক্ষিণ খানে স্যুয়ারেজ লাইনের মাটি বিক্রিতে বাধা দেওয়ায় যুবদল নেতা রাসেলরসহ তিন নেতাকে মেরে মাথা ফাঁটিয়ে দিয়েছে বিমানবন্দর থানা ছাত্রদলের সেক্রেটারি আল আমিন হোসেন শান্তর নেতৃত্বে একদল সন্ত্রাসী। এ ঘটনায় আল আমিন হোসেন শান্তর বিচার চেয়ে দক্ষিণ খান ঘেরাও করে বিক্ষোভ করেছে যুবদল নেতারা। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
দক্ষিণ খানে সরকারী কাজের অতিরিক্ত মাঠি আল আমিন শান্ত বিক্রি করছে কয়েকদিন থেকে। এ মাটি থেকে কিছু মাটি আমি পাশের আরেকটি রাস্তায় ফেলার জন্য বলি যেটিতে চলাচলে সমস্যা হচ্ছিল। সেই রাস্তায় ৮/১০ গাড়ি মাটি ফেলার সমুদয় খরচ আমি দিবো একথাও তাকে বলি কিন্তু দক্ষিণ খানে সরকারী কাজের অতিরিক্ত মাঠি আল আমিন শান্ত বিক্রি করছে কয়েকদিন থেকে। এ মাটি থেকে কিছু মাটি আমি পাশের আরেকটি রাস্তায় ফেলার জন্য বলি যেটিতে চলাচলে সমস্যা হচ্ছিল। সেই রাস্তায় ৮/১০ গাড়ি মাটি ফেলার সমুদয় খরচ আমি দিবো একথাও তাকে বলি সে আমার কথা না শুনে উল্টো আমাকে থ্রেড দিতে থাকে। এক পর্যায়ে আমি তাকে বলি এগুলো রাস্তার মাটি, সরকারি মাটি-একথা বলার সাথে সাথে সে আমিসহ আমার সাথে থাকা কয়েকজনের উপর হামলা করে। একপর্যায়ে সে আমাকেসহ তিনজনকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে পিটিয়ে মাথার ফাঁটিয়ে দেয়। শরীরেও আঘাত করে। আমরা গুরুতর জখম হই। এ বিষয়ে দক্ষিণ খানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, ৫ আগস্টের পর থেকেই আল আমিন শান্ত একের পর মারামরি দখল চাদাবাজির সাথে জড়িত হয়ে নানা অপকর্ম করছে। জাতীয় নির্বাচনের পর সে আরো বেপরোয়া হয়ে পড়ে। তার বিরুদ্ধে মারধর করার পাশাপাশি নির্মাণধীন ভবন, বিভিন্ন মালামালের গাড়ী ও স্থানীয় দোকানপাট থেকে চাঁদা তোলার অভিযোগ আছে। বিশেষ করে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশেপাশের ফুটপাতের দোকান বাস কাউন্টার কসাইবাড়ি রাস্তার দুই পাশের দোকানপাট রেলয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা গুলো থেকে রীতিমতো চাঁদা উঠান বলে অভিযোগ উঠেছে। তার নিয়ন্ত্রণে রয়েছে চাঁদাবাজের একটি দল তাদের কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বেড়ানো এমন মন্তব্য বিএনপি'র কিছু সাধারণ নেতাকর্মীর। অন্যদিকে কিছু কিছু দলীয় নেতাকর্মীর মুখ থেকে শোনা যায় রাসেল সহ তার অনসারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। উত্তরা পূর্ব থানার মামলাটি নিয়ে মুঠোফোনে কথা হয় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি এই প্রতিবেদককে বলেন উক্ত মামলায় বর্তমানে আসামি আদালত কর্তৃক জামিনে আছে। দক্ষিনখান থানার মামলার বিষয়ে দক্ষিনখান থানার ওসি সাহেবের মুঠো ফোনে কথা হলে তিনি জানান আমি বর্তমানে ডিএমপি হেডকোয়ার্টারে আছি একটা জরুরী মিটিং। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা মামুনের সাথে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে আল আমিনের বক্তব্য জানতে তার ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!