কেন্দুয়ায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধের মৃত্যু

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ ৭ই এপ্রিল মঙ্গলবার বিকালে পিজাহাতী (দক্ষিণপাড়া) গ্রামের আবু সাদেক ভূঁইয়া নামে একজন বৃদ্ধের নিহতের অভিযোগ পাওয়া গেছে। 

 নিহত আবু সাদেক কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামে। তিনি বিকেলে নিজ বাড়িতে হামলা শিকার হয়ে আহত হন, তাৎক্ষণিক ঘটনা স্থল থেকে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে, মরদেহ  পোষ্ট-মর্ডানের জন্য জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্হা চলমান। 

কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ বলেন- ঘটনাস্থল পরিদর্শন করেছি, মরদেহ মর্গে পাঠানো হবে, দ্রুত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!