আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনারা ইরানের গুরুত্বপূর্ণ রেলওয়ে ও সেতু অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এইহামলার খবর দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষণার পর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানে ৮টি সেতুতে হামলাচালিয়েছে।
তাদের দাবি, ইরানের রেলওয়ে ও সেতুগুলি ইসলামিক রেভল্যুশনারি গার্ডর্সের (আইআরজিসি) অস্ত্র ও সামরিকসরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছিল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তিনি যুক্তি দেখাননি, তবে এই ঘোষণার মাধ্যমে ইসরায়েলের সামরিক নীতিস্পষ্ট হয়—যেখানে প্রতিপক্ষের সামরিক লজিস্টিক রুট ধ্বংস করা হচ্ছে।
ইসরায়েলি সেনারা তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, রাজধানী তেহরান, কারাজ, তাবরিজ, কাশান এবংকুম শহরের এসব সেতু ধ্বংস করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!