বজ্রপাতে দেশের ৭ জেলায় মৃত্যুমিছিল: একদিনেই ঝরলো ১৪ প্রাণ

নিজস্ব প্রতিবেদক |  সারাদেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে আকস্মিক বজ্রপাতে গত কয়েক ঘণ্টায় চরম শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের সাতটি জেলায় বজ্রাঘাতে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় সর্বোচ্চ ৫ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সিরাজগঞ্জ, জামালপুর, ঠাকুরগাঁও, বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে আরও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

• গাইবান্ধা (৫ জন): জেলায় সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে। সুন্দরগঞ্জ উপজেলায় চাচা-ভাতিজাসহ ৩ জন, সাঘাটায় ১ জন এবং ফুলছড়িতে ১ জন মারা গেছেন।

• সিরাজগঞ্জ: ২ জন

• জামালপুর: ২ জন

• ঠাকুরগাঁও: ২ জন

• বগুড়া: ১ জন

• নাটোর: ১ জন

• পঞ্চগড়: ১ জন

গাইবান্ধায় টিনশেড ঘরে আশ্রয় নিয়েছিলেন ৪ জন

বিকেল সাড়ে ৪টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বৃষ্টির সময় একটি টিনশেড ঘরে গরু নিয়ে আশ্রয় নেন ফুয়াদ হাসান (৩৫)। তার সাথে ছিল রাফি (৮), মিজানুর (১৮) ও শামীম (১৭)। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ফুয়াদ মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাফি ও মিজান। আহত শামীম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া সাঘাটায় ছাগল আনতে গিয়ে নাব্বার আলী (৬৫) এবং ফুলছড়িতে ভুট্টা নিয়ে ফেরার পথে মানিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হন।নিহতদের পাশাপাশি বিভিন্ন জেলায় অন্তত আরও ৪-৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎ এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে বইছে শোকের মাতম।


মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!