নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন দল বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আজ তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ পরবর্তী সংসদীয় সভায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা এখন আকাশচুম্বী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!