জেলা প্রতিনিধি, রাজবাড়ী
পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই রাজবাড়ীর কাঁচাবাজারগুলোতে লেবুর দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম চারগুণ বেড়ে বর্তমানে প্রতি হালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাজবাড়ী শহরের বড় বাজার, শ্রীপুর বাজার ও নতুন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
গত সপ্তাহে যে লেবুর দাম নাগালে ছিল, তা হঠাৎ বেড়ে এখন আকারভেদে ৫০, ৬০ এমনকি ৮০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।
সাধারণ ক্রেতারা বলছেন, লেবু এখন ‘বিলাসী পণ্য’ হয়ে দাঁড়িয়েছে। অনেকের পক্ষেই এত চড়া দামে লেবু কেনা সম্ভব হচ্ছে না।
বাজারে লেবুর সরবরাহ বা আমদানি খুবই কম। এখন মূলত বারোমাসি লেবু পাওয়া যাচ্ছে, যা পাইকারি বাজারেই চড়া দামে কিনতে হচ্ছে।
অফ-সিজন হওয়ায় গাছে ফলন কম। আগে যেখানে ১০০ পিস লেবু ৬০-১২০ টাকায় বিক্রি হতো, এখন তা ৮০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
| লেবুর মান/আকার | বর্তমান দাম (প্রতি হালি) | পূর্বের দাম (আনুমানিক) |
| সাধারণ/ছোট সাইজ | ৫০ – ৬০ টাকা | ১৫ – ২০ টাকা |
| বড়/উন্নত মানের লেবু | ৭০ – ৮০ টাকা | ২০ – ২৫ টাকা |
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, আমদানি কম থাকায় দাম কিছুটা বেড়েছে। তবে অসাধু উপায়ে কেউ দাম বাড়ালে তাদের বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!