নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সন্ধ্যা ৬টায় (মাগরিবের নামাজের পর) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী।
দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নাগরিকরা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা নিচের টেলিফোন নম্বরগুলোতে যোগাযোগ করে তথ্য প্রদান করতে পারবেন:০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭
বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। অন্যথায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে শুক্রবার থেকে শুরু হবে পবিত্র রমজান। উল্লেখ্য, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনেইতে আগামী বৃহস্পতিবার থেকে রোজা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!