বিনোদন ডেস্ক: ছোট পর্দার পরিচিত মুখ সিমরিন লুবাবা নতুন জীবনের পথে পা রাখলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের খবর নিশ্চিত করলেও, পাত্রের পরিচয় গোপন রাখায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।
শোবিজ অঙ্গনের এক সময়ের আলোচিত মুখ সিমরিন লুবাবা সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন।
পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।”—যা দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের শুভেচ্ছায় ভরে ওঠে তার পোস্ট।
তবে বিয়ের ছবি প্রকাশ করলেও বর-কনের মুখ আড়াল করে রাখেন তিনি। ফলে পাত্রের পরিচয় নিয়ে তৈরি হয়েছে রহস্য। এখনও পর্যন্ত তিনি স্বামীর বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি।
এদিকে, দীর্ঘদিন ধরেই সিমরিন লুবাবা-র জীবনযাপনে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। শোবিজের ঝলমলে দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি ব্যক্তিগত জীবন ও ধর্মীয় চর্চায় মনোযোগী হয়ে ওঠেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন পোস্টেও এই পরিবর্তনের ছাপ স্পষ্ট ছিল, যেখানে তিনি নিজের অনুভূতি ও জীবনের নতুন দৃষ্টিভঙ্গি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতেন।
নতুন জীবনের এই অধ্যায়ে তার সাহসী সিদ্ধান্ত ও আত্মপরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনরা। অনেকেই তার জন্য শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন।
পাত্রের পরিচয় এখনো রহস্যই রয়ে গেলেও, নতুন জীবনের শুরুতে সিমরিন লুবাবা-কে ঘিরে ভক্তদের আগ্রহ কমছে না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!