বৃহস্পতিবার, 19 ফেব্রুয়ারি 2026

নবনিযুক্ত প্রতিমন্ত্রী আমিনুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলমের পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকারে তার ওপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হওয়ায় মন্ত্রণালয় অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বার্তায় আশাবাদ ব্যক্ত করা হয় যে, নবনিযুক্ত প্রতিমন্ত্রীর প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং সুযোগ্য নেতৃত্বে দেশের যুবসমাজ দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হবে এবং ক্রীড়াঙ্গনে বাংলাদেশের গৌরবময় জয়যাত্রা আরও বেগবান হবে।

এতে আরও উল্লেখ করা হয়, দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ এবং সুস্থ ধারার ক্রীড়া সংস্কৃতি বিকাশে প্রতিমন্ত্রীর প্রতিটি পদক্ষেপকে সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী একনিষ্ঠভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। মন্ত্রণালয় তার ব্যক্তিগত সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!