মোহাম্মদ সালাহ উদ্দিন: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে আটাশিয়া মাইজকান্দি গ্রামে কৃষকের ঘোয়ালঘর থেকে ৫ টি গরু চুরি করিয়া নিয়ে যায়।
বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ভোর ৪ টার সময় কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের আটাশিয়া মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়- মাইজকান্দি গ্রামের ইউপি সদস্য মোঃ বকুল মেম্বারের বড় ভাই কৃষক মোঃ আবুল মিয়া ছেলে মোফাজ্জল হোসেনের গোয়ালঘর থেকে রাতের আঁধারে চোরেরা ৫টি গরু নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখে পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়েন। পরে তারা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাননি।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানান- চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে ৩টি ষাঁড় ও ২টি বকনা গরু।
ষাঁড়গুলোর রং সাদা, লাল ও কালো এবং বকনা দুটির রং লাল ও মাটিয়া। এসব গরুর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা। পরিবারের সদস্য থেকে জানানো হয় এবং উদ্যেগ প্রকাশ করে বলেন- গরুগুলোই ছিল পরিবারের প্রধান আয়ের উৎস ছিল। হঠাৎ এমন ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।স্থানীয়রা জানান, এলাকায় সম্প্রতি চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে কেন্দুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা যায়।
এ বিষয় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীর পরিবার।
কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ বলেন- চুরির ঘটনা শুনেছি, অভিযোগের বিষয়টি জানিনা, মিটিংয়ে আছি পরে এসে কথা বলবো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!