থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর সাথে বাংলাদেশের ব্যাবসায়ীদের সৌজন্যে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ডের রাজধানী ব‍্যাংককে সোনিয়া গ্রুপের চেয়ারম্যান, হোপ ফাউন্ডেশনের  সভাপতি, বিশিষ্ট শিল্পপতি এবং  সমাজসেবক এনায়েত উদ্দিন খান কায়সার ও তার সহধর্মিণীর আমন্ত্রণে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের মহামাণ্য রাষ্ট্রদূত  ফৈয়াজ মুরশিদ কাজীর  সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।

গতকাল ব্যাংককের একটি রেস্টুরেন্টে এই নৈশভোজের আয়োজন করা হয়। 


এসময়  দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক উন্নয়নে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত  দুই দেশের বাণিজ্য সম্পর্কে উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


নৈশ ভোজের অনুষ্ঠানে  ডিবিসি চ্যানেলের পরিচালক ও এসি শিল্প গ্রুপের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী ও  বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজসেবক মাকসুদা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!