মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।
ডিএমপির উদ্যোগে উত্তরার ফুটপাত ও ফুটপাতের পাশে অবস্থিত বৈধ দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ অভিযানে ১লা এপ্রিল সকাল এগারোটা থেকে উত্তরা হাউজ বিল্ডিং সহ বিএনএস সেন্টারের সামনে ও পিছনে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে প্রায় তিন থেকে সাড়ে ৩০০ ভ্যান গাড়ি উচ্ছেদ ও কিছু জব্দ করা হয়। ডিএমপির উত্তরার ট্রাফিকের ডিসি আনোয়ার সাঈদ সহ উক্ত অভিযানে প্রতিদিন উপস্থিত থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার- ট্রাফিক জনাব মোঃ আনিছুর রহমান। তারা উপস্থিত থেকে বিভিন্নভাবে দিকনির্দেশনা প্রদান করে যাচ্ছেন। তাদের এ উদার মনোভাব ফুটপাত ব্যবহারকারীদের এক অনন্ত দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে উত্তরাবাসীর মনে প্রশ্ন এই দৃষ্টান্ত কত দিনের জন্য স্থায়ী হবে তা একমাত্র নির্ভর করছে সরকারদলীয় নেতাকর্মীদের খাই খাই মনোভাবের উপর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!