নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১২টা ৪৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:
দুপুর ১২টা ৪৬ মিনিট। মাত্রা: ৪.১ (রিখটার স্কেলে)। উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক (ঢাকা থেকে ১৮১ কিমি দূরে)। গভীরতা ৬২৬ কিলোমিটার। সীমানা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা।
সিলেট ব্যুরো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট নগরীসহ আশপাশের জেলাগুলোতে কয়েক সেকেন্ড ধরে এই কম্পন স্থায়ী ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারতো, তবে মাত্রা কম থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।
এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!