শুক্রবার, 20 ফেব্রুয়ারি 2026

জামায়াতের এমপিরা সেবকের ভূমিকায় দায়িত্ব পালন করবে : জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

ঢাকা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা জনগণের ওপর শাসন নয়, বরং সেবকের ভূমিকায় দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-৪ সংসদীয় এলাকায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন যে, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন সত্ত্বেও অনেক জায়গায় ‘ইঞ্জিনিয়ারিং ইলেকশনের’ মাধ্যমে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে। তবে ঢাকা-৪ আসনের জনগণ সজাগ থাকায় প্রশাসন এখানে সঠিক ফলাফল দিতে বাধ্য হয়েছে।

তিনি উল্লেখ করেন যে, এই ইফতার সামগ্রী রাষ্ট্রীয় কোষাগার নয় বরং দলীয় অর্থায়নে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে জামায়াত মানুষের সেবায় কাজ করে যাবে।

ঢাকা-৪ আসনকে নিরাপদ ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে মাদক, সন্ত্রাস, দুর্নীতি এবং কিশোর গ্যাং দমনে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্টভাবে জানান যে, তার এলাকায় কোনো চাঁদাবাজি বা দুর্নীতি সহ্য করা হবে না।

জামায়াতের কদমতলী পশ্চিম থানা আমির কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কদমতলী পূর্ব, মধ্য ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!