শুক্রবার, 20 ফেব্রুয়ারি 2026

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

এক দশকেরও বেশি সময় পর সিরিয়া থেকে নিজেদের সব সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঘাঁটি সিরীয় সরকারের কাছে হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।

২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) দমনে সিরিয়ায় ২ হাজার সেনা পাঠিয়েছিল মার্কিন প্রশাসন। বর্তমানে সেখানে প্রায় ১ হাজার সেনা মোতায়েন রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে, সিরিয়ায় এখন স্থিতিশীল সরকার বিদ্যমান এবং আইএসের হুমকি আগের তুলনায় অনেক কম।

ধাপে ধাপে সব সেনাকে ফিরিয়ে আনা হবে। ইতোমধ্যে একটি বড় অংশ ফিরে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও বার্তাসংস্থা রয়টার্স।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!